বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আহ্বানে মহামারি করোনার ‘লকডাউন’ পরিস্থিতিতে সিরাজগঞ্জে বিপাকে পড়া কৃষক বাবুলের জমির ধান কেটে দিলো জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামের কৃষক বাবুলের ৪৪ শতক ফসলি জমির ধান কেটে বাঁধাই সম্পূর্ন করে ঘরে তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারি করোনার মধ্যে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দেয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগকে অতিসম্প্রতি নির্দেশ দিয়েছেন।
এ নির্দেশনার প্রেক্ষিতে বুধবার সকাল ৯টা থেকে ওই কৃষকের মৌসুমি ইরি বোরো ধান কেটে দেয়া হয়েছে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সদাপ্রস্তুত রয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এমেলদা হোসেন দীপা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
কৃষক বাবুল হোসেন বলেন এই দূর্যোগের সময এক বেলা পেট ভরে ভাত খাওয়াই দুস্কর হয়ে পড়েছে। তার উপর শ্রমিক সংকটের মধ্যে চড়া হাজিরা দিয়ে ক্ষেতের ফসল ঘরে তোলা এখন শুধু স্বপ্নের মতো। ধান কেটে দেয়ায় আমি স্বেচ্ছাসেবক লীগের ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।