বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর বর্ধনগাছা গ্রাম থেকে ২১ টি ককটেল উদ্ধারসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ওই গ্রামের নজরুল সরকারের ছেলে মো: সোহাগ (১৭) ও মঈনুল হকের ছেলে মোহাম্মদ আলী (১৬)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪টার দিকে চর বর্ধনগাছা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ টি ককটেলসহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।