বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভিজিএফ এর টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’র প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৬ হাজার ১৭৮জন উপকারভোগীর বিপরীতে ২৭ লক্ষ ৮০ হাজার ১০০শ টাকা উত্তোলন করে মাঝপথে বিতরণ বন্ধ করেন তিনি।

এ ঘটনায় বঞ্চিতরা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়জ কবির ঘটনাস্থলে গিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করে থানায় নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, সরকারি টাকা বিতরণে অনিয়ম করায় গুনাইগাছ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com