বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল আমতলা বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- সদর উপজেলার বিলধলি (কামারপাড়া) গ্রামের মৃত আব্দুর করিম শেখের ছেলে সিএনজি চালক মো: মাসুদ রানা (৩৬) ও শিয়ালকোল শাহাপাড়া গ্রামের মৃত দেলবার প্রামানিকের ছেলে মো: আব্দুস সোবহান (৩২)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার জন রানা শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আমতলা বাজারে নিলয় টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং দোকানের সামনে অভিযান চালিয়ে ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একটি পুরাতন সিএনজি, নগদ ১১ হাজার ৭’শ ২৫ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।