শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুড়িগ্রাম সদর ইউএনও

  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত (২৮ মে) তিনি করোনা পজেটিভ সনাক্ত হন। পরে রোববার (৩০ মে) তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নজরুল ইসলাম বলেন, সদর ইউএনও শরীরে কোভিড সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ শনাক্ত হন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রোববার তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও নিলুফা ইয়াছমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান,   ‘ইউএনও সামান্য জ্বরে ভুগলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি কাশির সমস্যায় ভুগছেন। পরিবারে শিশু সন্তান থাকায় অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাকে (ইউএনও) তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন।’ ইউএনও’র শারীরিক সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনাও করেছেন।

প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে এ পর্যন্ত ১ হাজার ২১৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ্ হয়েছেন। আর কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com