বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৬১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে।

বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

বঙ্গমাতা টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ পৌরসভা দলকে ২-০ গোলে দৌলতপুর উপজেলা দল হারিয়েছে।

আর বঙ্গবন্ধু টুর্ণামেন্টের অপর খেলায় দৌলতপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে মানিকগঞ্জ পৌরসভা দল। খেলায় মানিকগঞ্জ পৌরসভা ১-০ গোলে জয় পায়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টে মানিকগঞ্জ পৌরসভা দলসহ জেলার সাত উপজেলার ৮টি দল অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ পৌর সভার মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: ফারুক হোসেনসহ ক্রীড়া সংস্থা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com