মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

কুড়িগ্রামে ৫টি বাই-সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভা এলাকার পুরাতন রেল স্টেশন সংলগ্ন সুইপার কলোনী থেকে সোমবার (৭জুন) রাতে সুনিল হরিজন (২১) ও কানাই হরিজন (২৩) নামে দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

এসময় তাদের কাছে ৫টি চোরাই বাই-সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দিয়ে মঙ্গলবার (৮জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ও সাব ইন্সপেক্টর নাজমুস সাকিব সজীব সঙ্গীয় ফোর্সসহ সোমবার (৭জুন) রাতে পুরাতন শহরের সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করে।

এসময় কলোনীর অধিবাসী মানিক হরিজনের ছেলে সুনিল হরিজন ও সীতারাম হরিজনের ছেলে সুলিন হরিজনকে আটক করে।

পরে তাদের স্বীকারোক্তি মতে কুড়িগ্রাম পৌরসভাধীন চৌধুরীপাড়া, ঠিকাদারপাড়া, মুন্সিপাড়া, রিভারভিউ মোড় ও একতাপাড়া বাহারের চর থেকে চোরাইকৃত ৫টি বাইসাইকেল তাদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩৮০ ধারায় মামলা দিয়ে মঙ্গলবার (৮জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা মাদকাশক্ত।

তারা নেশার অর্থ যোগার করতে চুরি করে বলে স্বীকার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com