রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

পরীক্ষা কেন্দ্রে ঢুকে জেএসসি পরীক্ষার্থিনীকে লাঞ্ছিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৭৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক দুর্বৃত্ত প্রাচীর ডিঙ্গিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে এক জেএসসি পরীক্ষার্থীকে চড়-থাপ্পড় দিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় আগে সে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। সারিয়াকান্দি থানার এসআই আবু হেলাল এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দু’জনকে সনাক্ত করা হয়েছে; তাদের আটকের চেষ্টা চলছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ছাত্রীর পরিবার বা স্কুল থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। কেন্দ্রের আশপাশে পুলিশ থাকার পরও এ ঘটনায় অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক এবং ক্ষোভ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের ওই ছাত্রী মথুরাপাড়া বিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে এবার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রী কেন্দ্রের মধ্যে প্রবেশ করে। সে মাঠ থেকে পরীক্ষার হলে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এক বখাটে প্রাচীর ডিঙ্গিয়ে স্কুলের মাঠে ঢুকে পড়ে। সে ছাত্রীর কাছে এসে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রী অস্বীকার করলে ওই বখাটে তার গালে চড়-থাপ্পড় দেয়। ছাত্রীর চিৎকারে আশপাশে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা এগিয়ে এলে বখাটে আবার প্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যায়। কান্নারত ওই ছাত্রী সাংবাদিকদের জানায়, সে হামলাকারীকে চেনে না। খবর পেয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও থানার ভারপ্রাপ্ত ওসি এসআই আবু হেলাল ঘটনাস্থলে যান।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক সাকি মোহাম্মদ জাকিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত ও নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীকে সনাক্ত করার চেষ্টা চলছে। এসআই আবু হেলাল জানান, দু’জনকে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা শেষে ছাত্রীকে তার বাবার হাতে দেয়া হয়েছে। শিগগিরই হামলাকারীকে গ্রেফতার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেছেন, ছাত্রী লাঞ্ছিতকারীকে অবিলম্বে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com