শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ।। চালক-হেলপার গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী তরুণীকে (২০) মঙ্গলবার রাত ৮টার দিকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলা সদরের আসকোলা মনসুর আলীর ছেলে ট্রাকচালক সোহেল রানা (৩২) ও শিবগঞ্জ উপজেলার সোবাহানপুর গ্রামের মো: জহুরুল সেখের ছেলে হেলপার মো: আব্দুল ওয়াহাব সেখ (২৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের মানসিক প্রতিবন্ধী তরুণী রোববার (২০ জুন) রাতে বাড়ি থেকে বের হয়ে যায়।

গাজীপুরের চন্দ্রা এলাকার লোকজন প্রতিবন্ধী ওই তরুণীকে পেয়ে মঙ্গলবার দুপুরে একটি মালভর্তি ট্রাকে আরও দুজন যাত্রীসহ তুলে দেয় এবং চান্দাইকোনা নামিয়ে দেয়ার অনুরোধ জানায়।

ট্রাকটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছার পর চালক ও হেলপার গাড়ির  যান্ত্রিক ত্রুটির কথা বলে ওই দুই যাত্রীকে চা পান করে আসতে বলে। এসময় তাদের সন্দেহ হলে ট্রাকের ক্যাবিনে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় তাদের না নিয়েই চালক ট্রাক নিয়ে চলে যায়।

পরে ওই দুই যাত্রী ৯৯৯ নাম্বরে ফোন দিয়ে ঘটনা জানিয়ে দেয়ার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ট্রাকটিকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ।

পরে কড্ডার মোড় এলাকায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ট্রাকের কেবিন থেকে ওই তরুণীকে উদ্ধার ও চালককে গ্রেফতার করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী ওই তরুণী ধর্ষণের কথা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com