বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মান্দায় চার্জারভ্যানের ব্যাটারিসহ আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২২৫ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চার্জারভ্যানের ব্যাটারি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোর চক্রের সদস্য উপজেলার পরানপুর ইউপির পরানপুর উত্তরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান পলাশ (২৬)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মেহেদি হাসানকে চোর সন্দেহে গোপালপুর এলাকার লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আসমাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।

আটকের পর তার তথ্য অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে চার্জারভ্যানের তিনটি ব্যাটারি ও চৌবাড়িয়া বাজার থেকে একটি ব্যাটারি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়রা চোর সন্দেহে গোপালপুর এলাকায় মেহেদি হাসান পলাশ নামের এক যুবককে আটক করেন। আটককৃত চোরের জবানবন্দী অনুযায়ী চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com