বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; প্রাণ কোম্পানির তিনজন কর্মচারী আটক

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৯০৯ দেখা হয়েছে
ধর্ষণের প্রতীক ফাইল ফটো

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার  রাতে বাসাইল গোবিন্দ হাইস্কুল পাড়া এলাকার মেস থেকে অভিযুক্তদের আটক করা হয়। ওই কিশোরী সখীপুর উপজেলা চাকদহ গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (২০), একই উপজেলার খারজানা এলাকার মানিক মিয়ার ছেলে আমিরুল ইসলাম (২০) ও রাজশাহীর বাগমারা উপজেলার খারাগাছী এলাকার আক্তার আলীর ছেলে মিলন মিয়া (২২)। আটককৃতরা প্রাণ কোম্পানির বাসাইল ও সখীপুর উপজেলার মার্কেটিং বিভাগে দায়িত্বে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরী কয়েকদিন আগে সখীপুরের চাকদহ এলাকা থেকে বাসাইল উপজেলার যৌতুকী গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। পরে ওই কিশোরী সোমবার সকালে নানার বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় অভিযুক্ত ওই তিনজন তাকে ফুঁসলিয়ে বাসাইল গোবিন্দ হাইস্কুল পাড়ায় তাদের মেসে নিয়ে যায়। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই কিশোরী আহত অবস্থায় পালিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি সখীপুর সার্কেল) মো. আব্দুল মতিন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এঘটনায়  ধর্ষিতার দাদা সাচান মন্ডল বাদী হয়ে আটককৃত ৩ জনকে আসামী করে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।  মেয়েটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com