শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একমাসে মৃত্যু ৩৫২ জন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে এক মাসে রেকর্ড ৩৫২ জনের মৃত্যু হয়েছে। ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ত্রিশদিনে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজশাহী জেলার।হাসপাতালের তথ্যমতে এক মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যু হওয়া ৩৫২ জনের মধ্যে রাজশাহীর ১৬৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১১৫ জন।

এছাড়াও মৃত্যু হওয়া ৩৫২ জনের মধ্যে ১৭১ জনের করোনাভাইরাস পজেটিভ ছিল। রামেক হাসপাতালে মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গেছে এই জুন মাসে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে।

আর গত বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল আগস্ট মাসে ২৬ জন।বাকি ১৮১ জন মারা যান করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। চলতি মাসে সবচেয়ে বেশি মারা ২৯ জুন ২৫ জন। সবচেয়ে কম মারা গেছে ১২ জুন চারজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com