রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

খুলনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৯০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা- এই শ্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) খুলনা সিটি ইন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনকালে খুলনা সিটি  মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার এই উদ্যোগ এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। স্বাগত জানান কেএমএসএস’র আফরোজা আক্তার মঞ্জুকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হুসাইন শওকত এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম। প্রকল্পের কর্মসূচি তুলে ধরেন ডিএফআইডি’র হেলথ অ্যাডভাইজার ডা. শফিকুল ইসলাম।

বিভিন্ন ডিজিটাল ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্দিষ্ট এলাকার বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার আওতায় এনে স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি সেবার উন্নয়নের একটি টেকসই মডেল নির্ধারণ ও বাস্তবায়ন করাই হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে ইউকে এইড-এর সহযোগিতায় সাড়ে তিন বছর মেয়াদী (২০১৯-২০২২) এই প্রকল্পের সহায়তায় খুলনা মুক্তিসেবা সংস্থা ( কেএমএসএস) খুলনা বিভাগের তিনটি জেলার সাতটি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া বরিশাল বিভাগের তিনটি জেলার মোট আটটি উপজেলায় বাস্তবায়ন করবে পিএইচডি নামক একটি বেসরকারি সংস্থা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com