শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁয় ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।

এছাড়াও এ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ‌্যা ৪ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গতকাল বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ‌্যান্টিজেনে ২০৫ টেস্টের মধ্যে ৪৪ জন ও আরটি পিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ‌্যে পত্নীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন আছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ২৪০ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com