শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

৭ দিনের লকডাউনে কুড়িগ্রামে মাঠে নেমেছে প্রশাসনসহ বাহিনী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৭দিনের কঠোর লকডাউনে জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ওপুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলায় বেশি করোনা সংক্রমণের এলাকা কুড়িগ্রাম পৌর শহরে বিভিন্ন অলি গলি এবং কাঁচাবাজারে পরিদর্শন করে টহল অব্যাহত রেখেছেন ।

করোনা সংক্রমণ রোধে ৭দিন মাঠে থাকবে ২ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনীর সদস্যসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

এসময় রাস্তাঘাট ফাঁকা থাকলেও অনেকেই দোকানপাট ও হোটেল রেস্তোরা খোলা রাখেন। এটি স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং তাদের সচেতন করতে শহরের জিয়াবাজার, দাদামোড়সহ বিভিন্ন এলকায় সচেতনতা বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ২২ বিজিবির পরিচালক লে.কর্ণেল জামাল উদ্দিন, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৩০ বীর সেনার কুড়িগ্রামের অধিনায়ক মেজর আবুল হাসনাত, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন ও পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে সবাইকে মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার আহবান জানান।

উল্লেখ্য, সীমান্ত জেলা কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১হাজার ৮ শত ৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২৯ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com