সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

সিরাজগঞ্জে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে ১০২ জনের জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনার সংক্রমণরোধে সারাদেশে কঠোর লকডাউনের ২য় দিনে বিনা কারণে বাইরে ঘোরাফেরার অপরাধে সিরাজগঞ্জে ১০২ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় বিনা কারণে বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ৭৫টি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এসব মামলায় ১০২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৫ হাজার ৩৮০ টাকা জরিমানা করা হয়। জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com