শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

কুড়িগ্রামে নলকূপের পানিতে চেতনা নাশক দিয়ে বাড়ি লুট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে নলকূপের পানিতে মেশানো চেতনা নাশক ওষুধ খাইয়ে পরিবারের সদস্যদের অচেতন করে বাড়ি লুট করেছে প্রতারক চক্র।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামের মোকলেছুর রহমান তার স্ত্রীসহ পার্শ্ববর্তী গ্রামে তাদের এক আত্মীয়ের মৃত্যু হওয়ায় সেখানে যান।

এরপর সন্ধ্যায় বাড়িতে ফিরে তারা বাড়ির নলকূপের পানি পান করে অচেতন হয়ে পড়েন।

রাতে বাড়ির মালিকের এক বোন মাসুদা ইয়াছমিন ও নাতি মেহেদি হাসান পাশের কক্ষে ছিলেন। সকালে মাসুদা ও মেহেদি হাসান ঘুম থেকে জেগে বাইরে থেকে তাদের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।

একপর্যায়ে বাড়ির মালিক মোকলেছুরের স্ত্রী শেফালি বেগম জেগে উঠে তার কক্ষের দরজা খোলা দেখতে পান, পরে আলমারী-ড্রেসিংয়ের ড্রয়ার খোলা, পাশের কক্ষের দরজা বাইরে থেকে লাগানো এবং কাপড় চোপড় এলোমেলো দেখতে পান।

পরে তারা দেখেন, আলমারীতে রাখা নগদ ১লক্ষ টাকা, ১ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান পোশাক পরিচ্ছদ লুট হয়ে গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেই সাথে তিনি রাজারহাটবাসীকে টিউবওয়েলের পানি পান করার পূর্বে চাপ দিয়ে কিছু সময় পানি ফেলে দেয়ারও পরামর্শ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com