শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

২৯ টি দেশীয় অস্ত্র উদ্ধারঃ ২ জন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে গোয়েন্দা  পুলিশ বুধবার এবং বৃহস্পতিবার সিরাজগঞ্জে ও পাবনায় বিশেষ অভিযান চালিয়ে ২৯টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার সহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ অভিযানে এলাকায় প্রশংসিত হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার সদর উপজেলার ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খানের ছেলে মিজানুর রহমান মিজান (১৯)। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২৮টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে  সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ওসি (ডিবি) ওহেদুজ্জামানের নেতৃত্বে এসআই ইয়াছিন আরাফাতসহ ডিবির একটি টিম পাবনা সদরের কালুপাড়া গ্রামে ও এরআগে বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যর ভিত্তিতে ওই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২৮টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তারা এসব দেশীয় অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, ডিএসবির পরিদর্শক রেজাউল করিম ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ প্রমূখ।

উল্লেখ্য, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এই পৃথক দুটি অভিযান পারিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com