সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা ।। স্বামীর দায় স্বীকার

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী খাতুন (১৫) কে হত্যার দায় স্বীকার করেছে স্বামী আতিকুর রহমান।

বুধবার (২১জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আতিকুর রহমান ১৬৪ ধারা দেয়া জবানবন্দিতে সাথী খাতুনকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।

জবানবন্দিতে আতিকুর রহমান বলেন সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় নিজেই স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর বিষয়টি বাবা-মাকে জানালে তারা এটিকে আত্মহত্যা বলে প্রচার করে।

সোমবার (১৯ জুলাই) গভীর রাতে সদর উপজেলার গজারিয়া গ্রামে সাথীর রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মনাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, নিহত সাথী খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই আতিকুর রহমানের দীর্ঘদিনের প্রেমের এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কারণে সাথী খাতুন ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আতিকুরের পরিবার সাথীর পেটের সন্তান নষ্ট করার চেষ্টা করে ঝুকিপূর্ণ হওয়ায় ব্যর্থ হয়। ইতিমধ্যে বিষয়টি জানাজানি হয়ে পড়ায় স্থানীয় গ্রাম্য মাতবরদের মধ্যস্থতায় ৪ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়।

সোমবার (১৯ জুলাই) গভীর রাতে সাথী খাতুনকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। এদিকে ওই দিনই সাথীর বাবা সাগর হোসেন মুন্সি বাদী মেয়েকে হত্যা করা হয়েছে দাবী করে আতিকুর রহমানকে প্রধান আসামী করে তার মা মাজেদা বেগম বাবা কামরুজ্জামান ও ভাই আরিফুর জামানকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশি তদন্তের এক পর্যায়ে পুলিশ স্বামী আতিকুর রহমান তার মা মাজেদা বেগম ও বাবা কামরুজামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার জট খুলতে শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাথী আত্মহত্যা করেছে বলে জানালেও পুলিশ আত্মহত্যার স্থান পরির্দশন করে তার সত্যতা পায়নি।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বামী আতিকুর রহমান হত্যাকান্ডের দায় স্বীকার করার কথা জানালে তাকে উক্ত আদালতে হাজির করা হলে সে দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com