শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ।।মাদক কারবারী আটক, কাভার্ডভ্যান জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকা থেকে প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটক আবু সাঈদ চাঁদপুরের ফতেপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এসময় দেহ তল্লাশী করে ২ টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল নাওজোড়ের মাম সিএনজি পাম্প এর সামনে পাঁকা রাস্তার উপর বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ী আবু সাঈদকে আটক ও তার চালিত কাভার্ড ভ্যানটি  তাল্লাশি করে ৩ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল, ২ টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে এবং সেই চালান কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে আসে। এই চক্রের অন্যতম সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার এক মাদক ব্যবসায়ী। তার নির্দেশেই চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ফেনসিডিল আবু সাঈদ ও তার সহযোগীরা কাভার্ড ভ্যানে করে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকাস্থ সিন্ডিকেটের অন্যান্যদের নিকট হস্তান্তর করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com