বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনায় সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা এখনও ঊর্ধ্বাভিমুখী রয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৭ নারীসহ আরো ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হলো ও আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৭ নারীসহ ৯৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলো বেলকুচির ইসমাইল হোসেন (৬৯), রায়গঞ্জের আনোয়ারা বেগম (৫৫) ও উল্লাপাড়া উপজেলার আব্দুর রহিম (৬২)।
সিরাজগঞ্জ সদর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে।
আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৩৪ জন, কামারখন্দ ১৮ জন, উল্লাপাড়া ১৪ জন, কাজিপুর ১০ জন, তাড়াশ ৮ জন, রায়গঞ্জ ৬ জন, শাহজাদপুর ৪ জন, বেলকুচি ২জন ও চৌহালী উপজেলায় ২ জন।
এদের মধ্যে ২ নারীসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে বলে পরিসংখ্যানবিদ হুমায়ন কবির উল্লেখ করেন।