রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

কুড়িগ্রাম সীমান্তে সাত বাংলাদেশী আটক

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী শিশুসহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

তারা ভারতে ইটভাটায় কাজ শেষে সোমবার ভোরে নোম্যান্স ল্যান্ডে আসার সময় আটক হয়। পরে আটককৃতদের বিনা পাসর্পোটে দেশে আসার অপরাধে বিজিবি মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

আটক বাংলাদেশীরা হলো, উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) ছেলে পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

বিজিবি জানায় আটক বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

পরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করে। কিন্তু অবৈধ ভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com