বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও বাড়িতে মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল ১৩ জন ও দু’জন উপসর্গ। করোনায় মৃতদের মধ্যে ১১ জন বগুড়ার।
এ সময় করোনা শনাক্ত হয়েছে, ৯২ জনের শরীরে। সুস্থ হয়েছেন, ১৩১ জন এবং মোট মারা গেছেন, ৬০২ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক নির্ঝর এ তথ্য দিয়েছেন।
বগুড়ার করোনায় মৃত ১১ জন হলেন সদরের আদুস সামাদ (৬০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুরের জাকিয়া সুলতানা (২৭), সারিয়াকান্দির জরিনা বেগম (৬০) ও মমিনুল ইসলাম (৪৮), দুপচাঁচিয়ার হারুন অর রশিদ (৭১) ও শাকের আলী (৫০), ধুনটের দেলোয়ার হোসেন (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালুর রতন মিয়া (৪০) এবং সোনাতলার জেবুন্নেছা খাতুন (৬০)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৫২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ জনের নমুনায় দু’জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ জনের নমুনায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৯২ জনের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শাজাহানপুরে আটজন, সারিয়াকান্দি ও কাহালুতে পাঁচজন করে, শেরপুরে চারজন, শিবগঞ্জ, আদমদীঘি ও ধুনটে তিনজন করে এবং দুপচাঁচিয়া ও গাবতলীতে একজন করে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৩শতাংশ।
সূত্রটি আরো জানায়, এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ১৯ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন, ১৭ হাজার ৬৩০ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন, এক হাজার ২৫৩ জন।