শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৬) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন।

সোমবার (০৯ আগস্ট) রাত ৩টা ৩৫ মিনিটে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে তার মৃত্যু হয়। 

রাজু নগরীর শেখপাড়া এলাকার গাজী সামসুল ইসলামের ছেলে। ৪ আগস্ট তিনি মেডিকেলের ডেঙ্গু ইউনিটে ভর্তি হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. উৎপল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১ আগস্ট থেকে আজ পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ৮ জন রোগী ভর্তি হন। এর মধ্য শেখপাড়া এলাকার রাজু নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বাকি ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com