শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বাসায় গিয়ে টিকা দেওয়া তানোরের সেই স্বাস্থ্যকর্মীকে শোকজ

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বাসায় বসে করোনার টিকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সূত্র জানিয়েছে, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণীর কর্মচারী মো.নিশান মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে লুৎফর হায়দারের সরকারি বাসভবনে গিয়ে তাকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দিয়ে আসেন।

টিকা প্রয়োগের প্রশিক্ষণ নেই নিশানের। তার কাজ স্টোর থেকে কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া। তবু সে এখতিয়ারের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে টিকা দিয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা চেয়ারম্যানের টিকা নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ওই স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। আইনত তিনি কোনোভাবেই উপজেলা চেয়ারম্যানকে তার বাসায় গিয়ে টিকা দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।

তিনি বলেন চেয়ারম্যানকে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীকে প্রশ্ন করতে পারি। তাই আমরা জানতে চেয়েছি কেন তিনি এই কাজ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com