বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্বরণে সিরাজগঞ্জে আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সেলিনা বেগম স্বপ্না, আব্দুল বারি সেখ, ইসহাক আলী, যুবলীগ নেতা জুয়েল, একরামুল হক, ছাত্রলীগ নেতা আহসান হাবিব খোকাসহ অনান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হান্নান খান, আবুল কালাম আজাদ হৃদয়, গাজী রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র মো: আব্দুল্লাহ আল-পাঠান প্রমূখ। এছাড়া সবকয়টি উপজেলায় দলটির পক্ষ থেকে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।