শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

শীঘ্রই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: কুড়িগ্রামে ডিজি স্বাস্থ্য

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: এবিএম খুরশীদ আলম বলেন, সারাদেশে হাসপাতালসমুহে জনবল সংকট রয়েছে।অতি শীঘ্রই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

মহাপরিচালক রোববার দুপুরে কুড়িগ্রামে জেলার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন ও সিভিল সার্জন অফিসে জেলার স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।

ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করেনা। এ বিষয় নিয়ে আন্তর্জাতিক যে রাজনীতি তার উপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে দেশের সকলকে টিকার আওতায় আনব।

এছাড়াও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি সমূলে উৎপাটনের ঘোষণা দিয়ে বলেন, এগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে তিনি সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।এসময় মহাখালি স্বাস্থ্যবিভাগের পরিচালক ডা: মিজানুর রহমান,রংপুর বিভাগীয় পরিচালক ডা: মোতাহারুল ইসলাম,ঢাকাস্থ পরিচালক ডা: নাজমুল ইসলাম, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্ল্যাহ লিংকন, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা: নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com