বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাত্তার শিকদারের সভাপতিত্ব বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রধান সমন্বয়ক প্রস্তুতি কমিটি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল বারী সেখ, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতা ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান দুদু প্রমূখ।
এছাড়া দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।