বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মানিকগঞ্জে হাফিজুল ইসলাম খান উট্টু স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৭৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে হাফিজুল ইসলাম খান স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগ।

শুক্রবার বিকেলে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ড্রাগন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে মানরা নবারুন যুব সংঘ।

জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে হাফিজুল ইসলাম খান উট্টু স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগে মোট ৮ টি দল অংশ নিয়েছে।

আগামী ৮ নভেম্বর এই লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১৯৮৯ সাল থেকে প্রতি বছরই হাফিজুল ইসলাম খান স্মৃতি ফুটবল লীগের খেলাটি হয়ে আসছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com