বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিদ্রোহী প্রার্থী হওয়ায় পদ হারালেন

  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক।

মঙ্গলবার রাতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে থোয়াই সাপ্রু কে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এতে দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।  

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে তিনি সরাসরি দল থেকে বহিষ্কার হবেন। তারই আলোকে রাইখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. এনামুল হক দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত হয়েছেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মো. এনামুল হক বর্তমানে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com