বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কেউ কাউকে কিছু দিয়ে দেয় না গাজীপুরে মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কাউকে কিছু দিয়ে দেয়না, সবকিছু আদায় করে নিতে হয়।

তিনি বলেন ‘আমাদেরকে আমাদের হিস্যা আদায় করে নিতে হবে। আওয়ামী লীগ বা কোন ব্যক্তি এদেশের প্রভু নয়, মালিক নয়। এই দেশের মালিক হচ্ছে জনগণ।’

শুক্রবার বিকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়।  

ফখরুল সমাবেশে জনগণের উদ্দেশ্য বলেন ‘এই দেশের মালিক আপনারা। আপনাদের ট্যাক্সের টাকায় প্রশাসনের সবায় চলে। তাই বলতে চাই, প্রশাসনের যারা আছেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা কখনও সংবিধান লঙ্ঘন করবেন না। সংবিধান আপনাদের কে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রকে, রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। কোন একটা ব্যক্তি বা কোন দলকে নিরাপত্তা দেওয়ার জন্য নয়। জনগণ এখন পরিবর্তন চায়। জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। জনগণ তার সুচিকিৎসা চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন বেগম খালেদা জিয়া এখনো এই ভয়াবহ দানবীয় সরকারের রোষানল থেকে দেশকে বাঁচানোর জন্য বন্দী হয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

মির্জা ফখরুল সবাইকে দোয়া করার অনুরোধ করে বলেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।

‘আমরা যেন তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, মুক্তির ব্যবস্থা করতে পারি এই হোক আমাদের আজকের শপথ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, একটা উত্তাল গণআন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি, এই হোক আমাদের প্রতিজ্ঞা।’

মির্জা ফখরুল সমবেত নেতাকর্মীদের বলেন আপনারা যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান, তবে আপনাদেরকে অবশ্যই শৃঙ্খলার সঙ্গে চলতে হবে।

তিনি বলেন  ‘যদি সুশৃঙ্খল বাহিনী না হোন, আপনাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, শুধু আবেগ দিয়ে, স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না। শৃঙ্খলা এনে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী আন্দোলন করতে হবে।’

গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ফজলুর রহমান, ইশরাক হোসেন, হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবির খান, কাজী ছাইয়েদুল আলম বাবুল, সালাউদ্দিন সরকার, সাইফুল আলম নিরব প্রমুখ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিএনপির গাজীপুরের বিভিন্ন ইউনিটের নেতারা জড়ো হন সমাবেশে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com