বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

পরীক্ষা কেন্দ্রে প্রাইভেট পড়ানোয় শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৯৫৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ জেএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানোর অপরাধে বগুড়ায় শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দন্ডিত শিক্ষক মমতাজ বেগম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

জানা গেছে, বিধি-নিষেধ তোয়াক্কা না করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে বসেই বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়মিত প্রাইভেট পড়ান শিক্ষক মমতাজ বেগম। জেএসসি পরীক্ষা ১০টায় শুরু হয়। তাই তিনি আধা ঘণ্টা আগেই ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। তিনি বুধবার সকালেও প্রাইভেট পড়াচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত জেএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষক মমতাজ বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, শিক্ষক মমতাজ বেগম জেএসসি কেন্দ্রের ভেতরে বসে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। এ কারণে তাকে আটক করে ১০হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ওই শিক্ষককে জেএসসি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে প্রাইভেট না পড়ানোর জন্য বলা হয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com