শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

দুর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর

  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দুর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে জুরাছড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে এই নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা প্রমুখ।

এই নৌ এ্যাম্বুলেন্সটি দেয়ার কারণে দুর্গম জুরাছড়ি উপজেলার বসবাসকারীরা স্বল্প খরচে এই এ্যাম্বুলেন্সটির সুবিধা ভোগ করতে পারবে এবং দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com