বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল ইসলাম (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার টুয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
মঙ্গলবার রাতে উপজেলার চকজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম জানান, মঙ্গলবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনামুল হক বগুড়া সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে এনামুল হক মারা যান। শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু জানান, নিহত এনামুল ওই ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।