বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়া জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি ঘোষণা ।। যুবদল নেতা সদস্য সচিব হওয়ায় অসন্তোষ

  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা শ্রমিক লীগের ৪৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক নেতা কামরুল মোর্শেদ আপেলকে আহবায়ক ও রাকিব উদ্দিন সিজারকে সদস্য সচিব করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

তবে সিজার বগুড়া যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে অপরপক্ষ প্রতিবাদ সমাবেশ করেছে।

এ প্রসঙ্গে সদস্য সচিব রাকিব উদ্দিন সিজার জানিয়েছেন, তিনি দীর্ঘ সাত বছর যুব শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার বাবা শ্রমিক নেতা আবদুল গফুর ও অন্যরা আওয়ামী ঘরোনার। প্রতিপক্ষরা ছবি এডিট করে তাকে যুবদল নেতা বানিয়েছেন। আহবায়ক কামরুল মোর্শেদ আপেলও একই দাবি করেছেন।

বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল জানান, সিজার তাদের সংগঠনে কখনও ছিলেন না। কেন্দ্রীয় নেতাদের সাথে কারো ছবি থাকলেই সে সংগঠনের নেতাকর্মী হয়না।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড সম্মেলন করতে হবে। এরপর জেলা পূর্ণাঙ্গ কমিটি করার শর্তে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ছয়জন এবং ৩৭ জন সদস্য রাখা হয়েছে।

শনিবার জেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণার খবর প্রচার হলে বঞ্চিত নেতাকর্মীদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল তার ফেসবুক আইডিতে লিখেছেন, বগুড়ায় আওয়ামী লীগ পরিবারের এ কি অবস্থা? বিএনপি, যুবদলের নাশকতা মামলার নেতাদের নিয়ে বগুড়া জেলা শ্রমিক লীগের নেতা বানানো হয়? এ প্রশ্নের উত্তর কে দিবে?

হেলাল জানান, সিজার বগুড়া শহর যুবদলের ১৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। তাকে বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতাদের সাথে দেখা গেছে।

সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম লিখেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ২০১৪ সালে বগুড়ায় আসলে তার সাথে নাশকতা মামলার আসামি রাকিব উদ্দিন সিজার ছিল।

এদিকে সদ্য ঘোষিত বগুড়া জেলা শ্রমিক লীগের কমিটি অবৈধ দাবি করে তা বাতিল চেয়েছেন একাংশের নেতারা। শুক্রবার রাতে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, শ্রমিক লীগ নেতা শামছুদ্দিন শেখ হেলাল, আলী আশরাফ চিশতী, রেজাউল ইসলাম, তাপস কুমার নিয়োগী, আলতাফ হোসেন, আবদুল জলিল, আবদুল মজিদ, নুরুল আমিন, আবদুল হামিদ, সুলতান মিয়া, আবদুল আজিজ শেখ, জালাল উদ্দিন, নিজামুর রহমান, মহসিন আলী, রতন রায়, আবু তালেব প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ঘোষিত কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম আযম খসরু ছাড়া আর কোন দায়িত্বপ্রাপ্ত নেতার স্বাক্ষর নেই। তাদের কিছু না জানিয়ে মনগড়া কমিটি গঠন করা হয়েছে; যা অবৈধ। বক্তারা অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com