বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে আব্দুর রহমানের জেলা আ’লীগ সভাপতি প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান রানা জেলা আওয়ামী লীগের সভাপতির প্রার্থীতা ঘোষণা করেছেন।

বুধবার বিকেলে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন।

আব্দুর রহমান রানা বলেন, ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষের দিকে পাক হানাদার বাহিনীর সাথে বিএলএফ (গেরিলা মুক্তিযোদ্ধা) হিসাবে চৌহালী থানার ধিতপুর গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে সক্রিয় সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করি। ওইদিন রাত ৯ টায় পাক হানাদারদের পরাজিত করা হয়।

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের মোট ৪৭ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ নির্মম হত্যাকান্ডের পর সারাদেশে মুজিব আদর্শের সৈনিকদের নির্যাতন করা হয়। এ নির্যাতনের শিকার আমি নিজেও।

বিএনপি সরকার আমলে আমার বহুতল ভবন ভেঙ্গে দেয়া হয়। আমার বাবা মৃত ক্বারী মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। নির্যাতন ও নিপীড়ন সহ্য করে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আর্দশকে আকড়ে ধরে রয়েছি। বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির নবনির্বাচিত সদস্য বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান রানা আরো বলেন, বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এমন সময় অনেক হাইব্রীড নেতার সৃষ্টি হয়েছে। এসব নেতারা বঙ্গবন্ধুর আদর্শকে কলংকিত করছে। এ অবক্ষয়ের অবসান ঘটাতে আসন্ন জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সাংবাদিকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হীরা, জেবুন্নেছা জেবা রহমান,  রেজাউল করিম রাখালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com