বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করাই রিজভীর কাজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ওই খুনের ঘটনায় স্থানীয় এমপি, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়ী করে বক্তব্য রেখেছেন। মাঠে না থেকে ঘরে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করাই রিজভীর কাজ। সয়দাবাদে গুলিতে নিহত আলী আকবর নাকি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকাসহ পরকীয়া প্রেমের কারণেও খুন হতে পারে বলে শোনা যাচ্ছে।

অথচ এ খুনের ঘটনায় রুহুল কবির রিজভী আওয়ামী লীগের স্থানীয় এমপি, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিহত যুবদল নেতা আলী আকবর নিজের অপকর্মের জন্যই খুন হয়েছে। এ হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী নয়।

অবিলম্বে রুহুল কবির রিজভীর এ বক্তব্য প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন আলী হাসান ।

তিনি দাবি করেন আওয়ামী লীগ আমলে কোন সন্ত্রাসী কর্মকান্ড হয়নি।

তিনি বলেন বিএনপির শাসনামলে আমরা ঘরে ও পার্টি অফিসে বসতে পারি নাই। সে সময় আ’লীগের সাড়ে ৪ হাজার কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারও বক্তব্য রাখেন। স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না,  সহসভাপতি ইসহাক আলী, পৌর মেয়র আ’লীগ নেতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ড. মিঠুন মোস্তাফিজ, হেলাল উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার রাতে বেলকুচির রান্ধুনীবাড়ী বাজারে ইউনিয়ন যুবদলের নেতা আলী আকবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com