বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে জেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী আব্দুর রহমান এর মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবার। এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান রানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম হীরা, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আব্দুল কুদ্দুস, সিনিয়র সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী হাসান খশরু, মহিলা সংরক্ষিত আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩  কাজী সেলিনা পারভিন পান্না, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিনিয়র সদস্য আব্দুল হামিদ সরকার, উপ-প্রচার সম্পাদক নাসিমুর রহমান নাসিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, বনানী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.আজম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা বারী অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজলসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও পৌর আওয়ামী লীগের ১৫ টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

আব্দুর রহমান রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ দেন তাহলে জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর ছাত্রলীগ সুসংগঠিত করে যেভাবে নেতাকর্মীহীন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলাম ঠিক সেভাবেই দলকে আরও শক্তিশালি করবো ইনশাল্লাহ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com