বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপি-জামাত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে রাঙ্গামাটিতে যুবলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিএনপি-জামাত চক্রের দেশ-বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাঙ্গামাটি জেলা যুবলীগের উদ্যোগে শহরের বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্স চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয় যুবলীগের নেতাকর্মীরা।

রাঙ্গামাটি জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সহসভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সাংগঠনিক সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, মো: শফিউল আজম, মো: আবু তৈয়বসহ যুবলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার যারা করছে তাদের কোন ছাড় নেই। এইসব মৌলবাদ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে শক্ত হাতে প্রতিহত করা হবে।

যেখানেই এসব উগ্রপন্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তা কখনোই বঙ্গবন্ধুর বাংলায় হতে দেয়া হবে না। দেশ বিরোধী ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com