শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

সরকার পিয়াজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেঃ রিজভী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার  বলেন বর্তমান সরকার কোন অর্জন না করলেও  পিয়াজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে  বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

‘আমরা বাংলাদেশে শেখ হাসিনার আমলে কোন দিক থেকে কোন অর্জন দেখি না। একটা জায়গায়  চ্যাম্পিয়ন হয়েছে। পিয়াজ ডাবল সেন্সুরি হাঁকিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে’  রাজধানীতে একটি মিছিল শেষে বক্তব্যে রিজভী এই মন্তব্য করেন।

বিএনপি নেতা অভিযোগ করেন পিয়াজের সিন্ডিকেট কারা ? ওরাতো আওয়ামী লীগের লোক ক্ষমতাসীন দলের লোক। তিনি বলেন কই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অভিযান ঐ সিন্ডিকেটের দিকে ধাবিত হয়না কেন?   

বিএনপি চেয়ারপার্সন  খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ও পিয়াজ মূল্য  বৃদ্ধিতে  সকালে  জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের উদ্যোগে একটি  মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com