বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণায় বিক্ষুব্ধ হয়ে এই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা ও তাদের সমর্থকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

রোববার বিকেলে জেলা শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় আলীনুর হাসান, ইমরুল কায়েস, রাশেদুল হাসান রিপন, দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ, আব্দুল হামিদ, মামুন মোল্লা, আনোয়ার হোসেন, রাসেল আহম্মেদ, আব্দুল মান্নান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটি অযোগ্য, অথর্ব ও বিগত সময়ে যারা আন্দোলন-সংগ্রাম থেকে দূরে ছিলো তাদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করেছে। এই কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণার দাবি জানায়।

চার দিন আগে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক করে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com