বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সরকারের দ্রুত পতন ঘটানো হবে বগুড়ায় গয়েশ্বর

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্নীতি দু:শাষন, লুট, খুন ও শেষ পর্যন্ত মুদ্রা পাচারে যারা শিরোপা অর্জন করেছে, তাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের নাগরিক হিসেবে অহংকার বোধের কিছু নেই, এটা লজ্জা এবং অপমানের।

তিনি বলেন পৃথিবীতে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সেই শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা যদি শ্রেষ্ঠত্ব দাবী করতে চাই। আমাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের অন্যের নয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন; কিন্তু আমেরিকা-কানাডা তাদের দুয়ার আগেই বন্ধ করে দিয়েছে।

দূর্নীতি দু:শাষন থেকে মুক্তি পেতে দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ সরকারের খুব দ্রুতই পতন ঘটানো হবে।

তিনি শুক্রবার দুপুরে শহরতলির শহীদ দানেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলী আজগর হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম মাহবুবর রহমান, মাহবুবর রহমান শামীম, ডা: সাখাওয়াত হাসান জীবন,  মোস্তাক মিয়া, বিলকিস আক্তার জাহান শিরীন,  শামা ওবায়েদ,  আব্দুস সালাম আজাদ, অনিন্দ ইসলাম অমিত, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সংসদ সদস্য মোশারফ হোসেন, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, এম আর ইসলাম স্বাধীন, লাভলী রহমান প্রমুখ।

দীর্ঘ ১১ বছর পর সদর উপজেলার এই সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সর্বশেষ ২০১০ সালে এ সম্মেলন হয়েছিল।

বেলা ২টা থেকে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। সদর উপজেলার দশটি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে তাদের ভোটাধিকার শুরু করেন। সম্মেলনে সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রধান অতিথি নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com