শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

গাজীপুরে কৃষক হত্যা ।। শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া মহানগর ও জেলার আলাদাস্থান থেকে শিশু-কিশোরী ও ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে আব্দুল সাদিরের ছেলে মনসুর উদ্দিন (৫০) বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতার  জেরে মৃত আব্দুল গফুরের ছেলে রবিউল আউয়াল (৫৫) দেশীয় শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনসুর উদ্দিন ও রবিউল আওয়াল গংদের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আসামি গ্রেফতার করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে, গাজীপুর সদর উপজেলার মনিপুর থেকে পাঁচ বছরের শিশু মুন্নিয়া আক্তারের মরদেহ বাড়ির কাছের জঙ্গল থেকে উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মুন্নির পারিবারিক সূত্র জানায়, গত ১০ নভেম্বর দুপুরে শিশু মুন্নিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ১১ নভেম্বর জয়দেবপুর থানায় সাধারন ডায়েরি করে শিশুর বাবা। সে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর গ্রামের এলাকার মুনজুরুল হকের মেয়ে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার এলাকা থেকে কাঁচামাল ব্যবসায়ী আজিজুর রহমান এর ঝুলন্ত লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিজুর রহমান বরিশালের কাজীরহাট থানার চরসনদেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিজুর রহমান প্রায় দুই বছর যাবৎ বাংলা বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। শনিবার সকালে ভাড়া ঘরে আজিজুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর মেট্রোপলিটনপুলিশের সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে কিশোরী মীম আক্তার এর ঝুলন্ত মরদেহ ঘরের ভেতরে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এছাড়া সকালে টঙ্গীর আরিচপুর এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে টঙ্গী পূর্ব থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com