রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৭৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোলাবাড়ীয়া গ্রামে শনিবার রাতে ইয়াছিন আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াছিন আলী জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার ওসি মাহবুব আলম জানান, সম্ভবত ইয়াছিন আলীকে যেকোন ভাবে শনিবার রাতে উল্লেখিত গ্রামে ডেকে নিয়ে কাঁচা রাস্তার উপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ আজ রোববার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পকেটে ছোট্ট একটি টর্চ লাইট ও দশ টাকার একটি নোট পাওয়া গেছে। তবে হত্যার কারণ জানাতে পারেননি ওসি।

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চলমান বিচারাধীন মামলায় সাজা হওয়ার
সম্ভাবনা রয়েছে। এমন ভয় থেকে বিরোধীরা এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করছেন । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com