বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: রমজান মাসে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে প্রতিদিনই পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার, রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নানা বয়সী দরিদ্র অসহায় নারী- পুরুষকে ইফতার ও রান্না করা খাবারের পাশাপাশি তেল চাল-ডালসহ নানা ধরনের সামগ্রী হচ্ছে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের মাদ্রাসা কিংবা এতিমখানায়।
যুবলীগের ইফতারে প্রতিদিনই ভিড় জমছে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা খেলার মাঠে। এরই মধ্যে গাজীপুর মহানগরের সদর, বাসন, গাছা, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুরসহ বিভিন্ন এলাকার ওয়ার্ড পর্যায়ে ইফতার দেয়া হয়েছে।
সকাল থেকেই রান্নাবান্না ও প্যাকেট করা হয় ভোগড়া এলাকার প্রয়াত পরিবহন নেতা শামসুদ্দিন সরকারের বাড়িতে। আর দুপুরে পিকআপ যোগে চলে যাচ্ছে নির্ধারিত স্থানে। বিকেল হলেই যুবলীগের আলোচনা সভা শেষে সুশৃংখলভাবে তুলে দেওয়া হয় লোকজনের হাতে।

নগরজুড়ে এসব আলোচনা সভায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, এসএম আলমগীর হোসেন, আতিকুর রহমান রাহাতসহ যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের আহবানে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে রমজানের প্রথমদিন থেকে শুরু করে রোজাদার, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার, রান্না করা খাবার, ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। রোজার শেষ দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এর পাশাপাশি শেষদিকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। আর এসব খাদ্য সহায়তা পেয়ে খুবই খুশি হচ্ছেন অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকজন।