বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দেশকে বাকশালী মোড়কে সাজানোর ষড়যন্ত্র করছে: খুলনায় সেলিমা রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান ‘অবৈধ’ সরকার বাংলাদেশকে বাকশালী মোড়কে সাজানোর ষড়যন্ত্র করছে। কিন্তু সে ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না এদেশের জনগণ।

শনিবার বিকাল সাড়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সারা দেশব্যাপী নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ পরিচালনায় ‘ব্যর্থ’ সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে আসতে শুরু করেছে দাবি করে তিনি বলেন ‘সেদিন আর বেশি দূরে নয় যেদিন হাসিনা সরকার গণপ্রতিরোধের মুখে পালানোর পথ খুঁজে পাবে না জনগন যখন বিক্ষুদ্ধ হয় তখন আর তাদেরকে প্রতিরোধ করা যায় না। এদেশের অতীতের আন্দোলন সংগ্রামে ইতিহাস তাই বলে।’

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এমপি মন্ত্রীরাই সরকারের লুটপাট, দুর্নীতি, অর্থপাচার ও অপকর্মের কথা স্বীকার করতে শুরু করেছে।

সেলিমা রহমান দাবি করেন ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিলো। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছিলো। এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে নিশিরাতে অবৈধ সরকারকে বিদায় করে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।’

মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাহারুজ্জামান মোর্তজা, রবিউল ইসলাম রবি, আয়শা সিদ্দিকা মানি, জেলা আহবায়ক আমির এজাজ খান, তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, রেহেনা ঈসা, নুরুল হাসান রুবা, মাহবুব হাসান পিয়ারু, আশরাফুল আলম নান্নু, শামীম কবির, একরামুল হক হেলাল, গালিব ইমতিয়াজ জাহিদ, মুজিবর রহমান, উজ্জল কুমার সাহা, তসলিমা খাতুন ছন্দা, কবির হোসেন মোল্লা, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com