বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মমিন মন্ডল সভাপতি ও সাবেক পৌর মেয়র আশানূর বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান সম্মেলনের উদ্ভোধন করেন।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন না করে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মমিন মন্ডলকে সভাপতি ও সাবেক পৌর মেয়র আশানূর বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।