বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে বগুড়া শহরের সাতমাথার টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, আমানুল্লাহ, একেএম আসাদুর রহমান দুলু, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, তবিবুর রহমান তবি, জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়াান শফিক, মাফুজুল ইসলাম রাজ, কামরুল হুদা উজ্জল, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।

বক্তারা বলেন বিএনপির জন্মই হয়েছিল অপরাজনীতির মধ্য দিয়ে; তারা একটি সন্ত্রাসী সংগঠন, তাদের নেতানেত্রীরা দুর্নীতিতে অভিযুক্ত, সাজাপ্রাপ্ত আসামি। তাদের দ্বারা দেশের জনগণ ভালো কিছু আশা করতে পারেনা। তাদের কাজই ষড়যন্ত্র করা, দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া। আওয়ামী লীগ গণমানুষের দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীনতম সংগঠন। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রজ্ঞা, সততা, সাহসিকতায় একজন সফল রাষ্ট্রনায়ক। শেখ হাসিনাসহ ওই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কোনদিন সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না। তারা ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com