বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করেছে।
দিবসটি পালনে দুপুরে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, তবিবুর রহমান তবি, জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালিকুজ্জামান রাজা, কামরুল হুদা উজ্জ্বল, আমিনুল ইসলাম ডাবলু, রাশেদুজ্জামান, সাব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফার উপর ভিত্তি করেই এ জাতির স্বাধীনতা সংগ্রামের পথ রচিত হয়েছিল। এই ছয় দফার ভিতরে দফা ছিল একটাই তা হল ‘বাঙালি জাতির স্বাধীনতা।’ ছয় দফার ভিত্তিতেই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং দেশের মহান স্বাধীনতা অর্জিত হয়। সে কারণেই ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।