বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকাল থেকেই আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহরের সাতমাথায় সমবেত হন।

সেখানে মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশের অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, আবদুল মতিন, আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, আল রাজী জুয়েল, মাশরাফি হিরো, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু ওবায়দুল হাসান ববি, আবু সুফিয়ান শফিক, মাহফুজুল ইসলাম রাজ, হেফাজত আরা মীরা, শুভাশিষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া খাতুন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।

এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ সংগঠনের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা বাঙালি এবং বাংলা ভাষা পেতাম না। তাই আওয়ামী লীগের ইতিহাস মানেই বাঙালির জাতির মুক্তির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের ইতিহাস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com